বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের প্রশাসক সফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রূপসা জমিদার পরিবারের উত্তরসূরি, খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ওয়াক্ফ এস্টেট, তহুরুন নেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট এবং আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও বাংলাদেশ ওয়াক্ফ এস্টেটের ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

২৪ জুন বুধবার রাতে চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়াক্ফ প্রশাসক সফিজ উদ্দিন আহমেদ বলেন, “দেশব্যাপী বেহাত হয়ে যাওয়া ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ওয়াক্ফ সম্পত্তি দখল ও বেহাত হয়ে রয়েছে। এসব সম্পত্তি পুনরুদ্ধারে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তির আলোকে প্রতিটি জেলার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ফারুক খান, বিএনপি নেতা আব্দুল জলিল, সাংবাদিক আনিছুর রহমান সুজন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়াক্ফ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রি
.

Views: 5

শেয়ার করুন