হাজীগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিতদের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে আন্দোলন করা হয়। আন্দোলনকারীদের আন্দোলনের মুখে সড়কে যানজট সৃষ্টি হয়। যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়। বাজারে আগত ক্রেতা সাধারণ অনেকেই বাজার ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যায়। বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বাজার স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) জন দুর্ভোগের কথা চিন্তা করে হাজীগঞ্জ-শহরাস্তি চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সাংসদ লায়ন ইঞ্জিনয়ার মমিনুল হকের নির্দেশনায় বিএনপির উপজেলা কমিটির আহবায়ক মনির হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রহিম পাটোয়ারী সহ বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে মুঠোফোনে স্হানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক সমস্যাটি সমাধান করার আশ্বাসে, আন্দোলনকারী ত্যাগী পদবঞ্চিত ছাত্রদলের নেতা কর্মীরা সড়ক অবরোধ তুলে নেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ২ ঘন্টার অবরোধে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের পূর্বপাড়া ও হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড থেকে পশ্চিম দিকে যানজটে দুর্ভোগে পড়ে দেশের অত্যন্ত অঞ্চল থেকে আশা দূরপাল্লার যাত্রী সাধারণ। পরে সংসদ  সমস্যাটি সমাধান করার আশ্বাস দিলে বিএনপি নেতাকর্মী ও থানা পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রি
.

Views: 6

শেয়ার করুন