মতলব উত্তরে ১৫০ পিচ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অধীন গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রহমত বকাউল (৩৬), পিতা মৃত আকরাম আলী, মাতা মৃত রহিমা খাতুন, সাং-কাশিমনগর (বকাউল বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এবং মিজানুর রহমান (৩৫), পিতা মৃত আলী হোসেন প্রধান, মাতা হোসনেয়ারা বেগম, সাং-কাশিমনগর (প্রধান বাড়ী), ওয়ার্ড নং-৮, গজরা ইউনিয়ন, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।

পুলিশ জানায়, রহমত বকাউলের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম হিসেবে মোট ওজন ১৫ গ্রাম। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
অপরদিকে, মিজানুর রহমানের হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রি
.

Views: 7

শেয়ার করুন