বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া

সফিকুল ইসলাম রানা : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব বোর্ডস্কুল সংলগ্ন মাঠে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করেন ৮নং ওয়ার্ডবাসী।

দোয়া অনুষ্ঠানে ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রহমান ডালিমের সভাপতিত্বে ও যুবদল নেতা সুমন বেপারীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মনির হোসেন মানিক সরদার, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহজালাল প্রধান রুবেল, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অলিউল্লাহ দর্জি, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল সরকার, সাধারণ সম্পাদক দুলাল সরদার, বিএনপি নেতা আলমগীর সরকার, বিএনপি নেতা মানিক সরদার, তোফায়েল প্রধান, বিএনপি নেতা, যুবদলের নেতা জাকির হোসেন জুয়েল পৌর যুবদল নেতা আলআমিন সহ ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও মুসল্লিগন।

মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন