৩য় বারের মতো ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ২নং সহ-সভাপতি হলেন মতলবের ইসমাইল

ঘোষিত কমিটিতে কেন্দ্রীয় ২নং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. ইসমাইল হোসেন সুমন। এটি তাঁর কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো দায়িত্ব পাওয়া।
ইসমাইল হোসেন সুমন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামের বাসিন্দা। তিনি মো. কুতুবউদ্দিন সিকদারের সন্তান। বর্তমানে তিনি ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ অধ্যয়নরত।
সংগঠনের রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় এই ছাত্রনেতা এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইসমাইল হোসেন সুমন লেখেন, আলহামদুলিল্লাহ! বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের ২নং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছি। তৃতীয়বারের মতো কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দেওয়ায় সংগ্রামী সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের প্রতি কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, সারা দেশের ছাত্র অধিকার পরিষদের ১২০টি ইউনিটকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। সকলের নিকট দোয়া কামনা করছি।
এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক বলেন, ইসমাইল হোসেন সুমন একজন পরিশ্রমী, সংগঠকসুলভ ও দায়িত্বশীল নেতা। কেন্দ্রীয় কমিটিতে তাঁর এই পদায়ন চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ছাত্র রাজনীতির জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
নেতৃত্বে নতুন দায়িত্ব পাওয়ায় ইসমাইল হোসেন সুমনকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভবিষ্যতে আরও সুসংহত ও কার্যকর ভূমিকা পালন করবে।
রাজনৈতিক অভিজ্ঞতা:
সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ (২০২৪–২৬), সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ (২০২১–২৩), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর (২০২০–২১), সাবেক সমন্বয়ক, তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা (২০১৯–২০), সংগঠক, বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও গণঅধিকার পরিষদ, চাঁদপুর জেলা (২০১৮–২৬)।
দীর্ঘ এই রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বের নানা স্তরে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন বলে মন্তব্য করেন দলীয় নেতারা।
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 2
























