মকিমাবাদ সরদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন মেয়র প্রার্থী টিটু

মোহাম্মদ সাইফুল ইসলাম:
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।
শুক্রবার (২১ আগস্ট) হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ সরদার বাড়ি জামে মসজিদ এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শ্রবণ শেষে মুসল্লিদের সঙ্গে জামাতে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
নামাজের আগে ও পরে তিনি মসজিদের মোতাওয়াল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় নাগরিক সেবা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আবারও গণসংযোগ করেন তিনি। এ সময় একটি আধুনিক, পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব পৌর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তার পরিকল্পনার কথা স্থানীয়দের জানান।
অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আমি এমন একটি হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সহজে ও সমানভাবে পৌরসেবা পাবেন। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক অবকাঠামো এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে হাজীগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে টিটুর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ আরও জোরদার করার কথা জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের একটি অংশ তাকে সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Views: 1

























