মতলব উত্তরে এক প্রতিবন্ধীর স্ত্রী ৫ লক্ষ টাকা নিয়ে উধাও

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তরে ছেংঙ্গারচর পৌর সভায় আদুর বিটি গ্রামের প্রতিবন্ধী মোঃ জসিম উদ্দিনের স্ত্রী লাইলী বেগম গত ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় তার নীজ বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ ব্যাপারে জসিম উদ্দিন মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জসিম উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী, ৪ সন্তানের জনক জসিম উদ্দিন, তিনি মতলব উত্তর উপজেলা পরিষদের সামনে ছোট একটি টং দোকান দিয়ে কোন রকম ভাবে সংসার চালিয়ে আসছেন। তিনি তার জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা তার স্ত্রীর নিকট মজুদ রাখে, গত ২৪ ডিসেম্বর তিনি টাকা নিয়ে চম্পট দেয়।
অনেক খোজাখুজি করে না পেয়ে মতলব উত্তর থানায় তার স্ত্রীকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, বাদীর অভিযোগ নিয়েছি, একাধিক বার পুলিশ ঘটনাস্থল গিয়েছে, আামাদের চেষ্টা অব্যাহত আছে।
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 0





















