মতলব উত্তরে ঠেটালীয়া কৃষি-খামারিদের গরু-ছাগলের হাটের উদ্ধোধন

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ ঠেটালীয়া পেট্রোল পাম্প সংলগ্ন নদীর তীরে বিরাট গরু-ছাগলের হাটের শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়েছে। গত ৯ নভেম্বর রাত ১০ টায় শুভ উদ্ধোধন ঘোষণা করেন আল-হাসানী ওয়াল -হোসাইনী মাইজভান্ডারী (মা,জি আ) সৈয়দ সাইফুদ্দীন আহমদ।
১০ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল ১০ টায় গরু-ছাগলের হাট বাজারে মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে ক্রয় বিক্রয় শুরুহয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাইজভান্ডারি মাওলানা রুহুল আমিন। ঐ বাজারে মতলব উত্তর উপজেলার বিভিন্ন কৃষি খামারী ও গৃহস্ত ব্যাক্তিরা গরু নিয়ে আসে। এছাড়া মতলব দক্ষিণ থেকে অনেক গরু এনে ক্রয়-বিক্রয় করেন।
এ ছাড়া শরীয়তপুর জেলার বিশাল হাট সখীপুর থেকে ও ট্রলার যোগে অসংখ্য গরু নিয়ে আসা হয়। প্রথম দিনে ২৯ টি গরু বিক্রি হয়। প্রতি সোমবার হাট মিলবে। মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যিনি হযরত শাহ সলেমান ফিলিং স্টেশন এর সত্ত্বাধিকারী ও গরুর হাট বাজারের উদ্যোক্তা ও পরিচালক বিশিষ্ট সমাজ সেবক লেয়াকত আলী প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য জসিম উদ্দিন, মোঃ ছাত্তার প্রধান, সাবেক মেম্বার ইদ্রিস আলী, মহসিন সরকার, আইয়ুব আলী দেওয়ান, মিলন খাঁন, কবির হোসেন মজুমদার, শাহাদাত হোসেন প্রধান, শাহ গিয়াস, মোজাম্মেল হক প্রধান, আমির খসরু, মনির হোসেন, মোঃ ফটিক, নুরু দেওয়ান, সিরাজ মোল্লা, মোহাম্মদ আলী বেপারী, হিমেল বেপারী, গোলাম রাব্বানী জিসান, জুম্মন তারেক, ওবায়েদ উল্লাহ, নিজাম উদ্দিন সরকার, শহীদ উল্লাহ, আবুল বাসার, মানিক বেপারী সহ অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কৃষি ও খামারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Views: 0
























