মতলব উত্তরে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুর রহিম বেপারীর ইন্তেকাল

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম বেপারী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুর রহিম বেপারী ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের মরহুম ফজলুল করিমের পুত্র। পরবর্তীতে তিনি রুহিতারপার এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিতজানাজা শেষে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজের আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সমাজসেবক নুরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা এম এ করিম (মরহুমের বড় ভাই), আব্দুল ওয়াদুদ মাস্টার এবং একমাত্র ছেলে রাকিবুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ও মজিবুর রহমান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লাসহ এলাকার অসংখ্য মুসল্লি।

মরহুম আব্দুর রহিম বেপারীর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ০২ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন