মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্র নিহত

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তালতলী সংলগ্ন বেড়ীবাঁধ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণির ছাত্র নিহত হবার খবর পাওয়া গেছে। ঘটনার বিবরনে জানা যায়, ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র পারভেজ আহমেদ (১৭)।

তিনি বাগান বাড়ি ইউনিয়নের রায়ের কান্দি বেপারী বাড়ির প্রবাসী আমির হোসেন বেপারীর ছেলে পারভেজ আহমেদ। ০২ মে ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল সাড়ে দশটায় তার চাচাতো ভাইয়ের মোটর সাইকেল নিয়ে ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজ সংলগ্ন বেড়ীবাঁধের উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘনায় গুরুতর আহত হয়।

পথচারীরা দেখে স্থানীয় হাসপাতালে নিলে তার অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টা ৫ মিনিটের সময় মৃত্যু বরন করেন। ইন্না,,রাজেউন। এ ব্যাপারে বাগান বাড়ি ইউনিয়নের ৪,৫,ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাকিয়া মহসিন শান্তা ও ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, তারা ঘটনা শুনে ঘটনাস্থল গিয়েছেন, নিহত পারভেজ আহমেদ কে শেষ বিকালে দাফন সম্পন্ন করছেন বলে জানান। মতলব উত্তর থানা ডিউটি অফিসার কে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ ঘটনা সমন্ধে কিছুই জানেন না বলে জানান।

প্রকাশ :  শুক্রবার, ০২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন