মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক কিশোর গ্যাংয়ের ৫জন আটক

গেলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী এলাকায় গত ১৩ জুন ২০২৫ তারিখ ১০.৩০ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদসোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ঐ যৌথ অভিযানে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী নামক এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য আব্দুল খালেক (১৮), আব্দুল সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্তি বেপারী (১৭), এবং সবুজ মিজি (২৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত ব্যাক্তিদের নিকট হতে ০২টি ছুরি, ০১ এন্টিকার, ০১টি কাঁচি এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য গ্রেফতার কৃত ব্যাক্তিদের কে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
রোববার, ১৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 4
















