মসজিদের জমি নিয়ে বিরোধে উত্তেজনা, বিচারকের ফাঁকা গুলি..

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানী কেন্দ্রীয় জামে মসজিদের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমান বান্দরবান জেলা আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নুর মিয়া সুমন মসজিদের সামনে ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ জুন) জুমার নামাজ শেষে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মসজিদের পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মাণের জন্য মসজিদের ভেতর থেকে অনুমতি ছাড়া মাটি কাটেন জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন মিয়াজী ও যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল মিয়াজী। এতে মসজিদ কমিটি ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর মসজিদ কমিটির সভাপতি নুর মিয়া সুমনের সভাপতিত্বে জুমার নামাজ শেষে তাৎক্ষণিকভাবে এক শালিস বৈঠক হয়। তবে বৈঠক চলাকালীন গোলাম হোসেন মিয়াজী ও আয়নাল মিয়াজীর সঙ্গে মুসল্লিদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ আছে, মুসল্লি কাসেম, হুমায়ুনসহ আরও ৫-৬ জন মিলে তাদের উপর হামলা চালায়।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মসজিদ কমিটির সভাপতি ও বর্তমান বান্দরবান জেলা আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নুর মিয়া সুমন উত্তেজনা থামাতে তাঁর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানানো হয়। এতে কেউ আহত না হলেও এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ বিষয়ে মসজিদের সভাপতি ও বিচারক নুর মিয়া সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে স্থানীয় লোকজন সাথে যোগাযোগ করে, আপনারা সংবাদ লিখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের জমির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন