মাদক বিরোধী এধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে : সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন :
ফরিদগঞ্জ প্রতিনিধি :
মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে এবং যুব ও তরুণ সমাজকে ক্রীড়ামুখি করার প্রচেষ্টার অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রূপসা উত্তর ইউনিয়নে রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে ।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকালে স্থানীয় রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গল্লাক পোর্টিং ক্লাব ১-০ গোলে রামগঞ্জে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ, ম্যান অফ দ্যা ম্যাচ ম্যান অব দ্যা টুর্নামেন্ট, সেরা গোলরক্ষকের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও পুরস্কার তুলে দেন
রূপসা জমিদার পরিবারের সদস্য, খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ওয়াক্ফ এস্টেট, তহুরুন নেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট এবং আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও বাংলাদেশ ওয়াক্ফ এস্টেটের ফাউন্ডেশনের মহাসচিব এবং মোহাম্মদ গাজী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে ফিরিয়ে আনতে প্রতিটি এলাকায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজন প্রয়োজন। আমি কথা দিচ্ছি সমাজের সর্বস্তরের লোকজনকে নিয়ে রুপসা এলাকায় মাদকবিরোধী এধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে। কারণ মাদক আমাদের সমাজের অভিশাপ। আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে এই পথ থেকে ফেরাতে হবে। আজকের কিশোর ও তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশের ভবিষ্যত। এতোদিন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কারণে আমরা এসব আয়োজন করতে পারিনি।
টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নোবেল, রবিউল ইমাম বাবু, ফারুক খান প্রমুখ।
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Views: 0

























