রাজাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জের ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার-২০২৬ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র সুপার মো. আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও এলজিইডি প্রকল্প পরিচালক (ঢাকা) মো. জিয়াউল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাতা সদস্য ও অত্র মাদ্রাসার সাবেক সভাপতি বিশিষ্ট রাজনৈতিবিদ ও সমাজ সেবক মো. আব্দুল তাহিদ মজুমদার, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আলমগীর হোসেন খোকন, অত্র মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ এর ম্যানেজার মো. বিল্লাল হোসেন, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. কামাল আহমেদ মজুমদার, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. ফখরুল আমিন মজুমদার, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. মানিক হোসেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. ফয়েজ আহমেদ পাটওয়ারী, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মিজান খাঁন,অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মো. জুলহাস উদ্দিন পাটওয়ারী, অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মো. সিদ্দিক আহমেদ, অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মো. নজরুল ইসলাম।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা,অধ্যবসায় ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 1





















