হাজীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ পিচ রাইফেলের গুলি (এ্যামুনিশন) উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ পিস রাইফেলের গুলি (এ্যামুনিশন) উদ্ধার করা হয়েছে। গতরাত আড়াইটায় সেনাবাহিনি ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানায়, গতরাত আড়াইটায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় খেয়াঘাঁট সংলগ্ন জৈনক আমির হোসেনের পরিত্যক্ত সেমি-পাকা টিনশেট ঘরের ভিতরে ভাঙ্গা খাঁটের নিচে পলিপ্যাক মোড়ানো চারটি পৃথক বক্সে ১৯৩ পিস লং রাইফেলের গুলি পাওয়া যায়। এগুলো উদ্ধার পূর্ব পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা জানান, পরিত্যক্ত গুলিগুলো থানা হেফাজতে রয়েছে। তদন্তের মাধ্যমে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

প্রকাশিত : রোববার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 3

শেয়ার করুন