রূপসা আহমদিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা আহমদিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে ৩০জুলাই বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
সভাপতিত্ব করেন মেঘনার পূর্বপাড়ের ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য এবং মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
এছাড়া আরো বক্তব্য রাখেন,রূপসা আহমদিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সভাপতি মহিদুর রেজা চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির টিপু, আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ শরীফ হোসেনসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশিত :শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Views: 3

























