শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষের নতুন করে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক- শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগদানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
আহত শিক্ষক, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পর তিনি এলাকার বিএনপি (একাংশ), জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সাথে নিয়ে শনিবার সকাল ৯ টায় পুনরায় যোগদান করতে কলেজে আসেন।
পরে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সাথে বিএনপি নেতা কর্মীদের বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্ল্যাহসহ সেনাবাহিনীর ফোর্স ঘটনাস্থলে ছুটে যান।
আহত শিক্ষক আবু সাঈদ বিজয় জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন।
এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, তিনি যোগদান করতে আসলে উপাধ্যক্ষ কে পাননি। উপাধ্যক্ষ সেখানে উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। বাহিরে কোন শিক্ষার্থী আহত হয়েছে কিনা তা অবগত নন বলে তিনি জানান। এছাড়া, এ ঘটনায় তিনি কোন রাজনৈতিক প্রভাব খাটাননি বলেও দাবি করেছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোন পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
শনি বার, ২৪ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 1

















