শাহরাস্তিতে জুলাই অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে আসার পথে হৃদরোগে যুবদল নেতার মৃত্যু

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে “জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে বিএনপি আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে যোগ দিতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম জানান, মিজান ৫ আগস্ট বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে বাড়িতে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিক বিন বাকের জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জানা যায়, মিজানুর রহমান উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের আ. মমিনের ছেলে। পারিবারিক জীবনে সে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন