শাহরাস্তিতে ভিজিএফ’র চাল মজুদের অপরাধে ইউপি সদস্য আটক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে মোঃ হুমায়ুন কবির নামে এক ইউপি সদস্যের বসতঘর থেকে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ইউপি সদস্যকে আটক করে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
হুমায়ুন কবির উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রবিবার (১ জুন) রাত দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের হতদরিদ্রের জন্য ১৬ বস্তা আতপ চাল সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য সেগুলো বিতরণ না করে নিজের বাড়িতে মজুদ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ইউএনওকে জানান। তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান। তখন তিনি ইউপি সদ্যকে আটক করে মামলার নির্দেশ দেন।
এদিকে গ্রেপ্তারের আগে ইউপি সদস্য হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো তিনি পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোম বার, ০২ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 1

















