সাংবাদিক জাকির হোসেনের মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি প্রয়াত মো. জাকির হোসেন খানের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার (৮ এপ্রিল ২০২৬) বাদ আসর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রয়াত মো.জাকির হোসেন খানের স্মৃতিচারণ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, মীর মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সম্মানিত সদস্য ফিরোজ বেপারী, সহযোগী সদস্য হানিফ মিয়াজী।
অনুষ্ঠানে ফাতেহা পাঠ, দুরুদ ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরিফুল ইসলাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 5
























