সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সফিকুল ইসলাম রানা।

সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ শনিবার (৪ জুলাই ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দিনের প্রথম সেমিফাইনালে হানিরপার স্পোর্টিং ক্লাবের সাথে মুখোমুখি হয় এখলাছপুর আজহারুল হক স্মৃতি সংসদ। নির্ধারিত এক ঘণ্টার রুদ্ধশ্বাস খেলায় হানিরপার স্পোর্টিং একুশে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।

সভাপতির বক্তব্যে মিয়া মনজুর আমিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি যুবসমাজকে ঐক্যবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ছেংগারচর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আলম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির মৃধা, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক,মোঃ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন আবির,সাবেক সভাপতি মোঃ রাজিব এবং পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা।

খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও একমাত্র গোলটি করে হানিরপার স্পোর্টিং ক্লাব জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়।

প্রকাশিত : রোববার, ০৫ জুলাই ২০২৬ খ্রি
.

Views: 2

শেয়ার করুন