হাজীগঞ্জের কৃতী সন্তান রাকিব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জের কৃতি সন্তান রাকিব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সংবাদটি ছড়িয়ে পড়লে কাকা বাসির মনে আনন্দের জোয়ার বইতে দেখা যায়।
হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ রাকিবুল ইসলাম (রাকিব) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা যায়, মোহাম্মদ রাকিবুল ইসলাম (রাকিব) ছাত্ররাজনীতিতে দলের জন্য সক্রিয় ভূমিকা ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। তাঁর নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এলাকাবাসী মনে করছেন, মোহাম্মদ রাকিবুল ইসলাম (রাকিব) এর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়। হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নসহ পুরো চাঁদপুর জেলা বাসীসহ হাজীগঞ্জ উপজেলার জন্য গৌরব। আমরা তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.
Views: 5
























