হাজীগঞ্জের বিলকিস বেগমকে খুঁজছে তার পরিবার

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বিলকিস বেগম নামের (৬৫) কোথায় যেন হারিয়ে যায়। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪ টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে সবার অজান্তে কোথায় যেন হারিয়ে যায়।
হারিয়ে যাওয়ার সময় উনার পরনে গোলাপি রঙের বোরকা ছিল, গায়ের রং কালো উচ্চতা চার ফুট আট ইঞ্চি। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি বৃদ্ধ বিলকিস বেগম এর খোঁজ পেয়ে থাকেন তাহলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোয়াজ্জিনের নিকট পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল।
অথবা তাহার নিকট আত্মীয় হাজীগঞ্জের সাংবাদিক এসএম মিরাজ মুন্সির কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি কোন লোক খোঁজ পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে 01725169615 যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
Views: 4

























