হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ডে অ্যাড. ওমর ফারুক টিটু খাঁনের গণসংযোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া মজুমদার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গণসংযোগ শুরু করেন।

রান্ধুনীমুড়া, মনিনাগ পশ্চিমপাড়া হয়ে সাতবাড়ি এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। তারা আগামী দিনে পৌরসভার প্রতিটি মহল্লা ও বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 5

শেয়ার করুন