হাজীগঞ্জের শিক্ষক রায়হান কাজী ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ: দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের কৃতি সন্তান হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও একই প্রতিষ্ঠানের সাবেক খণ্ডকালীন শিক্ষক রায়হান কাজী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি আছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার দুটি ফুটফুটে শিশু সন্তান রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) হাজীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড টোরাগড় পশ্চিম পাড়া কাজী বাড়ি নিবাসী রুবেল কাজীর ছোট ভাই কাজী মো. রায়হান এর জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেন। যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন।
হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক রায়হান কাজী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে মুমূর্ষ অবস্থায় হয়ে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি আছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার দুটো মাছুম বাচ্চার রয়েছে। তাদের উসিলায় আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আমিন। সবার কাছে দোয়া কামনা।
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 2
























