হাজীগঞ্জের সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত আপনারা এক ও অভিন্ন

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২৬ সেশন) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২৬ সেশন) এর সভাপতি খালেকুজ্জামান শামীম।
মতবিনিময় সভার প্রধান অতিথি মো: ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জের সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত আমি জেনেছি যে আপনারা এক ও অভিন্ন। আশাকরি নতুন কার্যকরি কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন, সহ- সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন কাউছার আহমেদ রিপন, শাখাওয়াত হোসেন শামীম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Views: 1






















