হাজীগঞ্জের সাদ্রায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। ২৫ আগস্ট সোমবার ২০২৫ বিকালে উপজেলার ৭ নং বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়ীতে এঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদ্রা দরবার শরীফের পাশে একটি পরিত্যক্ত ভবনের জানালার পাশে চৌধুরী বাড়ীর মৃত নজরুল ইসলামের ছেলে শাহআলম (২৭) গলায় ফাঁশ দেওয়া অবস্থায় ঝুলে আছে।
পরে ইউপি সদস্য জাকির হোসেন হাজীগঞ্জ থানায় ফোন দেয়। ফোন পেয়ে থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, ওসি (তদন্ত) রাজিব ও এস আই নুর আলম ঘটনাস্থলে ছুটে আসেন।
জানা যায়, নিহত যুবকের মরদেহের পাশে কিছু নেশাজাতীয় বস্তু পাওয়া যায়। এছাড়া মৃত্যুর কারন সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে কেউ কিছু বলতে পারেনি। তাছাড়া পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ দিতে নারাজ বলে জানাযায়। তবে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরনের উদ্যোগ নিতে দেখা যায়।
স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন হেলাল বলেন, আমি খবর পেয়ে পুলিশের সাথে এসে দেখি পরিত্যক্ত ভবনের দক্ষিণ পাশে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। তবে কি কারনে মৃত্যুবরণ করতে পারে তা জানা যায়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশের পাশ থেকে কিছু নেশা জাতীয় আলামত পেয়েছি এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলে আমরা অপমৃত্যুর মামলা দায়ের করবো।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
শেয়ার করুন
Views: 1




















