হাজীগঞ্জের ৫০০ বছরের প্রাচীন স্থাপনা মসজিদ দুটি কালের সাক্ষী: সংস্কার কাজ করা জরুরী প্রয়োজন

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের ৫০০ বছরের প্রাচীন স্থাপনা মসজিদ দুটি কালের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে। দ্রুত গতিতে সংস্কার কাজ করা জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। ওই মসজিদ দুটি হলো আলমগীরি মসজিদ ও শাহ সুজা মসজিদ। এই দুটি স্থাপত্য রীতিতে মোগল আমলের মসজিদ। ঐতিহ্যবাহী এই মোগল মসজিদ দুটি ১৫২৬ ও ১৮৫৭ বা তার চেয়েও পূর্বের নির্মিত হয়েছে। মোগল স্থাপত্য হলো ইসলামী পারস্য ও ভারতের স্থাপিতের সংমিশ্রণে এমন এক স্থাপত্য। যে স্থাপত্য রীতিতে গড়ে ওঠা যে স্থাপনা সৌন্দর্য মন্ডিত। যা মোগল আমলে করা হলেও এখন পর্যন্ত অনেক টেকসই এবং মজবুত। প্রাচীন মসজিদ দুটির কিছু কিছু স্থানে দেওয়ালে পাটল ও রং খসে ক্ষতবিক্ষতর চিহ্ন রয়েছে। প্রাচীন স্থাপনা দুটি সংস্কার করা কাজ করা জরুরী প্রয়োজন হয়ে পড়ছে।

বর্তমান নতুন প্রজন্মের কাছে হাজীগঞ্জের অলিপুরে আলমগীরি মসজিদ ও শাহ সুজা মসজিদ এই স্থাপনা দুটি মোগল আমলের কালজয়ী। মোগল স্থাপত্যের মধ্যে অন্যতম বিশ্বখ্যাত কালজয়ী তাজমহল নির্মাণ করা হয় ১৬৩২ সালে ও ১৬৫৩ এটি স্থাপনার পর। ওই সময় পৃথিবীর সপ্তআশ্চর্যের মধ্যে অন্যতম ছিল তাজমহল নির্মাণ এটি। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের অলিপুরে আলমগীরি মসজিদ ও শাহ সুজা মসজিদ এই স্থাপনা দুটি মোগল আমলের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। প্রতিদিন বহুদূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই কালজয়ী মসজিদ দুটি দেখে মনের তৃপ্তি যোগান দিতে। বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ মুরুব্বিদের কাছে এর ইতিহাস শুনতে বারি চমৎকার লাগে। এছাড়া মসজিদ দুটির দিকে তাকালে প্রাণ জুড়িয়ে আসে। প্রচন্ড গরমের মাঝেও ভেতরে যেন স্নিগ্ধ বাতাস ঠান্ডা শীতল।

(২৩ মে) শুক্রবার মসজিদ দুটি তথ্য সংগ্রহ করতে গিয়ে এলাকা ঘুরে প্রবীণ-নবীনদের কাছে জানা যায়, বর্তমান স্থাপত্যের নকশা রীতিমত মোগল আমলের সেই স্মৃতিগুলো প্রবীণ এর কাছে কালজয়ী হয়ে আছে। নতুন প্রজন্ম স্থাপত্য নকশা বা রীতির সাথে তুলনা করতে গেলে মোগল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদ দুটিকে কালজয়ী হিসেবে ধরা হয়। তবে এই কালজয়ী মন মাতানো কারু কাজ গচ্ছিত মোগল স্থাপত্য মসজিদ দুটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। চাঁদপুর জেলা বাসী ধন্য ঐতিহ্যবাহী অলিপুরে ৫০০ বছরের পুরনো আলমগীরি মসজিদ ও শাহ সুজা মসজিদ কালের সাক্ষী দাঁড়িয়ে আছে এজন্য। ইতিহাস ও পত্রিকার পাতায় দেখে হাজারো মানুষ আসে ছুটে এই মসজিদ দুটি দেখের জন্য। মুসলিম উম্মাহ যেভাবে এসে নামাজ আদায় করে অন্যান্য জাতির মানুষ এসে তার শ্রদ্ধা ভক্তি করে। আনাদনার মাধ্যমে ঈশ্বর, আল্লাহ, ভগবানকে খুশি করার লক্ষ্যে প্রার্থনা করে।

যাতায়াতের লোকেশন হল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কৈয়ার পোল বাজার নামক স্থানে নেমে পাঁচ কিলো দক্ষিনে হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের অলিপুরে আলমগীরি মসজিদ ও শাহ সুজা মসজিদ এই স্থাপনা দুটি মোগল আমলের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তবে সংস্কারের কোন উদ্যোগ নেয়নি অতীতের সরকার। তবে ৩২৩ বছর পূর্বে ১৭০২ খ্রিস্টাব্দে মোগল আমলের এই মসজিদ সংস্কার করতে এসে গোজামিল দিয়ে চলে গেলেও আজ পর্যন্ত আর কোন কাজে হাত দেওয়া হয়নি। সরকারিভাবে সংস্কার হয় হচ্ছে বলে একের পর এক বহুবার কালক্ষেপণ হাওয়ায় বর্তমানে এ পর্যন্ত আর কোন কাজ হয়নি। এলাকাবাসী পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। মাঝেমধ্যে এলাকাবাসীর নিজ উদ্যোগে মাজাগশা ও টুকিটাকি রংয়ের কাজসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করে নামাজের উপযোগী করে মসজিদ দুটিকে চালিয়ে আসছেন। গণ মানুষের প্রাণের দাবি বর্তমান সরকার মসজিদ দুটি সংস্কার কাজ করবেন বলে তারা আশাবাদী।

কথা হয় স্থানীয় এলাকাবাসী মো: স্বপন মাস্টারের সাথে তিনি বলেন, মসজিদ কমিটি ও সামর্থ্যবানরা মসজিদের সুন্দর রক্ষার্থে কাজ করলেও ওই নিপুন হাতের কাজের কারিগর না থাকার কারণে মোগল আমলের সৌন্দর্য বৃদ্ধি সেই পুরনো ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে পারেনি। রীতিমতো দিনের পর দিন মোগল আমলের সেই পুরনো স্মৃতি মুছে যেতে বসেছে। নতুন রূপে রূপান্তরিত হচ্ছে অনেকাংশ। সুদক্ষ কারিগর না থাকার কারণে শত শত বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য ভিলেনের পথে। প্রাচীন এই মোগল মসজিদ দুটি নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে আরো বহু যুগ ধরে দাঁড়িয়ে থাকে এই প্রত্যাশায়ী সকল মানুষের যেন প্রানের দাবি হয়ে উঠেছে। তাই দ্রুত গতিতে এই ঐতিহ্যবাহী মসজিদ দুটির সংস্কার কাজ বর্তমান জনবান্ধব সরকার হাতে নিবেন বলে মনে করেন এলাকাবাসী। তবে সংস্কার কাজ করলেই হবে না। ঐতিহ্যবাহী কারিগরের প্রয়োজন। নিপুন হাতের কারিগর ছাড়া অন্য কাউকে দিয়ে সংস্কার কাজ করে পূর্বের ঐতিহ্য ধরে রাখা সম্ভব নয়। সংস্কার করতে হলে ঐতিহ্যবাহী নিপুন হাতের কারিগর প্রয়োজন হবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

শুক্র বার, ২৩ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন