হাজীগঞ্জে অটো চালক ইমন ও সেলিম কবিরাজ হত্যা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে অটো চালক ইমন ও সেলিম কবিরাজ হত্যা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় একজন হল অটো চালক মো: ইমন হোসেন হত্যা মামলার প্রধান আসামী মো: জিলানী বেপারী এবং মো: সেলিম কবিরাজ হত্যা মামলার ৪ নং আসামী মো: রাব্বী কাজীকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে তাদের দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে মো: জিলানী বেপারী (২২) এবং হাজীগঞ্জের ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর এলাকা থেকে মো: রাব্বী কাজীকে (২৩) গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।হত্যাকাণ্ডের শি-কার-১, ইমন পেশায় একজন বার্নিশ ফার্নিচারের রং মিস্ত্রি ছিলেন। পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে। গত ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় নিজ ইউনিয়নের জনতা বাজার এলাকায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
ওই মামলার পলাতক আসামী প্রধান আসামি জিলানীকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শি-কার-২, গত ৩০ জানুয়ারি পিটিয়ে সেলিম কবিরাজ হত্যাকাণ্ডের শিকার হন। তিনি উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন হোসেন সবুজ ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও মামলার প্রধান আসামি আলী আকবর কাজী এবং ৬ নং আসামি নুরুল ইসলাম কাজীকে পুলিশ পূর্বেই গ্রেফতার করেছে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন। গত সোমবার রাতে এজাহারনামীয় ৪নং আসামি রাব্বী কাজীকেও গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ। বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য থানা পুলিশ তত্ত্বর চালিয়ে যাচ্ছে।
প্রকাশ : মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















