হাজীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল মহিলা কর্মি সমাবেশ

মোহাম্মদ সাইফুল ইসলাম : হাজীগঞ্জে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মকিমাবাদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মো: মমিনুল হক।
পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সরোয়ার হোসেন বুলু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম ভুট্টু, সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন, এ্যাডভোকেট ওমর ফারুক টিটু, নুরুন্নবী সম্রাট, সাবেক যুগ্ম সম্পাদক মো: এমরান হোসেন,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান,ওয়ার্ড যুবদলের সভাপতি ইবরাহীম কাজী, সাধারণ সম্পাদক হাজী মো: মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক রিপন রাজা প্রমুখ।
রোববার, ০২ নভেম্বর ২০২৫
Views: 0
























