হাজীগঞ্জে টিনসেট ভবনের চালার টিনে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: এলাকার শোকের ছায়া

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে টিনসেট ভবনের চালার টিনে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: এলাকার শোকের ছায়া। হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার টিনসেট ভবনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মো: সাইফ বিন আনোয়ার গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য। হাজীগঞ্জে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
চাঁদপুরের হাজীগঞ্জে বল খেলাধুলা করার সময় বল ছুড়ে মারলে বল দূরে গিয়ে পড়লে কুড়াতে গিয়ে বিদ্যুপৃষ্টে মো. সাইফ বিন আনোয়ার (১১) নামের এক শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়। রোববার (২৫ মে) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া কামিল মাদরাসার টিনশেড ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
নিহত মো. সাইফ বিন আনোয়ার হাজীগঞ্জ পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার কাসারি বাড়ির মো. আনোয়ার হোসেন লিটনের একমাত্র ছেলে। সে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী।
পড়ন্ত বিকালে অন্যান্য শিশুদের সাথে বল নিয়ে খেলাধূলা করছিলো সাইফ। খেলাধূলার এক ফাঁকে বলটি মাদরাসার টিনের চালায় আটকে যায়। পরে সে ওই বলটি চালায় ওঠে নামিয়ে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লায় রেপার করেন এবং রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান ঘটনাস্থলে এসে মাদরাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। ধারণা করা হচ্ছে, সর্ট-সার্কিট কিংবা বিদ্যুতের তার ছিড়ে মাদরাসার চালার টিনে বিদ্যুতায়িত হয়ে পড়ে। যার কারণে চালা থেকে বল নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় সাইফ বিন আনোয়ারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলসহ শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
সোমবার, ২৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















