হাজীগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিক শাহাবুদ্দিন প্রধানিয়ার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে ধানকাটতে গিয়ে শ্রমিক শাহাবুদ্দিন প্রধানিয়া (২২) নিহত হয়। ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে লাওকোরা গ্রামের পশ্চিম পাশের মাঠে ইরি ধান কাটতে গিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে হঠাৎ আচমকা বজ্রপাতে শিকার হন শাহাবুদ্দিন।

পরে তাৎক্ষণ স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল ইসলাম রাকিব খন্দকার সহ অন্যান্যরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। তবে মাঠে থাকা অন্যান্য কৃষক ও শ্রমিকগন এ বজ্রপাতের ঘটনায় আর অন্য কেউ হতাহত হয়নি। আচমকা বজ্রপাতের কারণে ও নিহত শাহাবুদ্দিনের মৃত্যুতে অন্যান্য ধান কাটা কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কিছুক্ষণ পর পর দমকা হাওয়া ও ঘূর্ণিঝড়ের মতো বাতাস ঘূর্ণি খাচ্ছে। হাজীগঞ্জ উপজেলা সহ জেলার মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকে কাল বৈশাখী ঝড় উঠে। এতে করে কোথাও কোথাও স্বল্প ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির কারণে ও দমকা হাওয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের এবং কৃষকের কৃষি মাঠ থেকে পাকা ধান কাটার কাজে ব্যাঘাত ঘটে। কৃষক ও শ্রমিকরা এ ঘটনার পর থেকে ধান কাটার কাজে মন না বসলেও মনের বিরুদ্ধে গিয়েও কাজ করতে হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান বলেন, বজ্রপাতের ঘটনার পর পর শাহাবুদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবাইকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহবান জানানিয়ে নিরাপদ স্থানে থাকার জন্য বলেন এবং বজ্রপাতের সময় সঠিক পদ্ধতিতে জীবন যাপন ও নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করেন। ঝড় বৃষ্টির পূর্বেই নিরাবস্থানে এসে সবাইকে অবস্থান করার জন্য অনুরোধ করেন।

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন