হাজীগঞ্জে যৌথবাহিনী অভিযান ৪ হোটেল মালিকসহ ৭ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৪ হোটেল মালিকসহ ৭ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ২ নভেম্বর দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে স্টার হোটেল এন্ড সুইটস মালিককে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে নার্গিস ফুড মালিককে ৫ হাজার টাকা, রাজমহল হোটেল মালিককে ৫ হাজার টাকা, সেবার মূল্য তালিকা না থাকায় ভিআইপি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫ হাজার টাকা, কেকে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ওয়েলকাম সুপার শপ মালিককে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বন্ধু ফার্মেসির মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার, ০২ নভেম্বর ২০২৫
Views: 0
























