হাজীগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে একজন নিহত: ৬ জন গুরুতর আহত

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক, গুরুতর আহত ৬। বুবেে) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার দেবপুর নামক স্থানে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের খোরশেদ আলম মুন্সির ছেলে মো. এনাম হোসেন (২১) নিহত হয়। ঢাকা থেকে রওনা দিয়ে বাড়ীর দুয়ারে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এনাম। দুই সিএনজির ৬ যাত্রী গুরুতর যখম প্রাপ্ত হয়।

স্থানীয় প্রত্যক্ষদোষী কামাল হোসেন বলেন, মূলত একটি শিশুকে বাচাতে গিয়ে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে।

নিহত এনামের বাবা খোরশেদ আলম বলেন, আমার ছোট ছেলে এনাম বোনের বাসা ঢাকা থেকে সকালে রওনা দেয় চাঁদপুরের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় পুরো পথ পেরিয়ে এসে নিজ এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়।

এদিকে ঘটনার স্থলে আহত ৬ জনকে প্রথমে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরো কার্যকরী পদক্ষেপ নিবেন বলে আসাকরি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশ :  বুধবার, ০৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন