হাজীগঞ্জ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ সালাহউদ্দিন ভূঁইয়ার বাবা অসুস্থ : দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নিচ্ছন্তপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, ব‍্যবসায়ী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর প্রতিষ্ঠাতা রোটা: অধ‍্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়ার বাবা মোহাম্মদ আব্দুস সাত্তার ভূঁইয়া বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন গুরুতর অসুস্থ। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ক্রমান্বয়ে ওনার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে হায়াতে তাইয়েবা দান করুক, আমিন।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর প্রতিষ্ঠাতা রোটা: অধ‍্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়ার বাবা অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান ইউনিয়নের অনেকেই। মোহাম্মদ আব্দুস সাত্তার ভূঁইয়া (৮০) হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নিচ্ছন্তপুর ভুইয়া বাড়ি নির্বাসি।

মঙ্গলবার (২৮ জুলাই) এলাকাবাসী হাজীগঞ্জ উপজেলা সহ চাঁদপুর জেলাবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, মোহাম্মদ আব্দুস সাত্তার ভূঁইয়া কে মহান আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ নেক হায়াত ও দ্রুত সুস্থতা দান করুক, আমিন।

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Views: 5

শেয়ার করুন