হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী ইকবাল মজুমদারের দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মজুমদার হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হাজীগঞ্জ বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি এলাকার অর্থনীতি, ঐতিহ্য এবং হাজারো ব্যবসায়ীর জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ বাজারকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে বাজারের সার্বিক উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
ইকবাল হোসেন মজুমদার বলেন, “হাজীগঞ্জ বাজার আমাদের সবার। ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ বাজারকে আরও উন্নত ও আধুনিক করা সম্ভব। আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং একটি সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের অভিমত, ইকবাল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন।
সবশেষে তিনি আগামী নির্বাচনে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি ঐক্যবদ্ধ, উন্নয়নমুখী ও ব্যবসাবান্ধব বাজার গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Views: 6

























