বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক মনজুর আলম

মোহাম্মদ সাইফুল ইসলাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর হাজীগঞ্জ উপজেলা শাখার আওতাধীণ বলিয়া ক্লাস্টারের সভাপতি ও হাজীগঞ্জ প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক শরীফ মিয়াজী নির্বাচিত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে হাজীগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বলিয়া ক্লাস্টার সভাপতি মো. আবুল ফারাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ মিয়াজীর সঞ্চালনায় কাউন্সিলে অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. আকতার হোসেন মজুমদার।
এছাড়াও বলিয়া ক্লাস্টারের সকল কিন্ডারগার্টেনের প্রতিনিধি ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Views: 4

























