শাহরাস্তিতে ১শ’ ৩৩ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ১৩৩ পিস ইয়াবা সহ রহমত উল্ল্যাহ রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার পূর্ব উপলতা দোয়াভাঙ্গা রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আল আমিন ভূঁইয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
ওই সময় রহমত উল্ল্যাহ রুবেলকে আটক করা হয়। ওই সময় তল্লাশিকালে তার কাছ থেকে ১শ ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Views: 5

























