মতলবে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক রবিন (২৬)। তিনি ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের ১নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

অন্যরা হলেন লুধুয়া গ্রামের হাবিব উল্লাহ বেপারীর ছেলে আব্দুল হাসেম (৬০), যিনি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত এবং পশ্চিম ইসলামাবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে মহিন উদ্দিন (৪৮), যিনি আওয়ামী লীগের সুজাতপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। মতলব উত্তর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন