হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার) আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানান।
কমিটিতে নিজের পদ বহাল রাখার বিষয়ে তিনি বলেন, “আমাকে পুনর্নিয়োগ দিয়ে দলের দায়িত্বে বহাল রাখার জন্য ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।”
উল্লেখ্য, সম্প্রতি চাঁদপুর জেলা ও উপজেলা বিএনপির অনুমোদনে ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
Views: 7















