মতলব উত্তরে গজরা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে পূর্ব রায়েরদিয়া (নয়াকান্দি) স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নেয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম মোল্লা। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল জলিল মেম্বার, বিএনপি নেতা আবুল হোসেন মৃধা, শাহজালাল মৃধা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি সুমন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়ালীউল্ল্যা প্রধান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম মোল্লা বলেন, মতলব উত্তরের গজরা ইউনিয়ন হচ্ছে বিএনপির দুর্গ। যুবদল এখানে অত্যন্ত সুসংগঠিত। অন্য কোনো দল এখানে ভোট চাইলেও ২০০ ভোটও যোগাড় করতে পারবে না। আমাদের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন দুঃসময়ে মতলবের বিএনপিকে সুসংগঠিত করেছেন। তিনিই এবার ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন এই এলাকায় ছিল দুর্বিষহ। অনেক নেতাকর্মী মামলা-হামলা ও জুলুমের শিকার হয়েছেন। এ ইউনিয়নে যদি কেউ চাঁদাবাজ, জুলুম নির্যাতন করে, তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচন হবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, আর দিনের ভোট রাতে হবে সেই সুযোগ আর নেই। সমাবেশে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানান।
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0

















