মতলব উত্তরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য রিয়াজ গাজী (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে রিয়াজ গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঐ গ্রামের ইয়ার আহম্মদ গাজীর ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শাহদুল্লাপুর ইউনিয়নের শাহ্ সোলেমান লেংটার মাজারের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ভুক্তভোগী মো. কালুর (২৪) কালো রঙের জিক্সার মোটরসাইকেল (রেজি নং- ঢাকা মেট্রো-ল-৬৪-৮১৯১) কৌশলে নিয়ে যায় রিয়াজ গাজী ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী পরদিন থানায় অভিযোগ করলে মতলব উত্তর থানায় মামলা (নং-২৪, তাং-০৮/০৮/২০২৫, ধারা ৩৭৯/৩৪ পেনাল কোড) রুজু করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান-৩, এএসআই সাজেদুর রহমান, এএসআই জহিরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি রিয়াজ গাজীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি Suzuki GIXXER 155 FI ABS মডেলের, ইঞ্জিন নং BGA5-222277 ও চেসিস নং RMBL-ED13F-153521।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা মতলব উত্তরকে চোরমুক্ত ও অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। যে কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0


















