হাজীগঞ্জের ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাদ আসর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
সমিতির সভাপতি মো. তুহিন হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Views: 8





















