হাজীগঞ্জ বালু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন, সম্পাদক এমদাদ, সাংগঠনিক অভি নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে বালু ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা কন্ঠ ভোটে হাজীগঞ্জ বালু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন, সম্পাদক এমদাদ, সাংগঠনিক অভি কে নির্বাচিত করেন।
হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির নব-নির্বাচিত কমিটিতে চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় এর সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক, বর্তমান হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড আলীগঞ্জের এর বিশিষ্ট বালু ব্যবসায়ী আলীগঞ্জ গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন মজুমদার, সাধারন সম্পাদক এমদাদ মজুমদার, হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেশ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট বালু ব্যবসায়ী টোরাগড় গ্রামের কৃতি সন্তান চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায়ের সম্মানিত সদস্য ও হাজীগঞ্জ উপজেলার বালু ব্যবসায়ী মালিক সমিতির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম অভি কে নির্বাচিত করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির নব-নির্বাচিত কমিটিকে চাঁদপুর জেলা সহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন মহল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় নব-নির্বাচিত নেতারা সমিতির সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সমবায়ের ঐক্য, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সকলের প্রতি নবনির্বাচিত কমিটি সমিতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬
Views: 37


























