আম বাগানে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আম বাগানে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঠান চক গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. কামরুজ্জামান অজি (৪০) ঐ গ্রামের আলমগীর অজির ছেলে।

স্থানীয়রা জানান, মো. কামরুজ্জামান অজি তার বাড়ির রান্নাঘরের পশ্চিম পাশে আম বাগানে চারা আম গাছে পানি দেওয়ার জন্য বিদ্যুতের মোটরের সুইচ অন করতে গিয়ে বাম হাতে সকেটে একটি তার প্রবেশ করে অপর তারটি সকেটে প্রবেশ করাতে গিয়ে অসাবধানতাবশত আঙ্গুলসহ সকেটে প্রবেশ করে বিদ্যুৎ শক করলে ছিটকে দুরে পড়ে অজ্ঞান হয়ে যায়, পাশে থাকা তার ছেলে নাজমুল অজি (১০) মটরের সুইচ বন্ধ করে চিৎকার দিলে পরিবারের লোকজন কামরুজ্জামান অজিকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন