আর নেই হাজীগঞ্জের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সিবাড়ির প্রবীণ ব্যক্তি হাজী আলী আহমাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সিবাড়ির প্রবীণ ব্যক্তি হাজী আলী আহমাদ মুন্সি (হাজী সাহেব) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সিবাড়ির প্রবীণ ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকা নেমে আসার শোকের ছায়া।

হাজী আলী আহমাদ মুন্সি (হাজী সাহেব) ৮/১০ দিন পূর্বে তিনি ব্রেন স্টক করেন ওনার নিজ বাড়ি ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সিবাড়িতে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত ঢাকা বি আর বি হাসপাতালে নিয়ে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে একদিন হাসপাতালে রেখে পুনরায় বাড়িতে পাঠান।

বুধবার (২২ জুলাই) ওনার অবস্থা পুনরায় বেগতিক দেখে কুমিল্লা নেওয়ার জন্য প্রস্তুতি নেয়।হাজীগঞ্জ বাজারে আসার পরে ওনার পরিস্থিতি ভালো না দেখে পরিবারের সদস্যরা মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতা ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮ টা ৩০ মিনিট ডাক্তার বলেন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছে।

হাজী আলী আহমাদ মুন্সি (হাজী সাহেব)  মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুনোগাহি রেখে যান। আগামীকাল বৃহস্পতিবার ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সিবাড়ি দারুস সালাম জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ছোট ছেলে ও বড় নাতির পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ওনার আদরের ছোট ছেলে আনিস মুন্সী ও আদরের বড় নাতি আনোয়ার হোসেন কুয়েতের মাটিতে পৃথক দুটি দুর্ঘটনা নাতীয় ও ছেলে প্রাণ হারায়। ওদের মৃত্যুর পর থেকে তিনি শোকে কাতার হয়ে যায়। এরেই মাঝি তিনিও স্ট্রোক করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাদেরকে বেহেস্তের উচ্চ মাকাম দান করুক আমিন।

মহান আল্লাহ তাদের একে একে তিনটি শোক কেটে ওঠার তৌফিক দান করুক। শোকাহত পরিবারটি এসব শোক কেটে উঠতে পারেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে ধৈর্য ধরার করার তৌফিক দান করুক আমিন।

প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

.

Views: 1

শেয়ার করুন