শাহরাস্তিতে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলন, মালিককে জরিমানা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও অনুমতি ছাড়া মাটি বিক্রির অভিযোগে এক জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান করা হয়।

জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় সরকারি বিধি-নিষেধ অমান্যের দায়ে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ওই সময় অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে ৪ ঘণ্টার মধ্যে সেটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পুনরায় অভিযোগ পাওয়া গেলে ড্রেজারটি জব্দ করে প্রশাসনের হেফাজতে নেয়া হবে বলে জানানো হয়।

অভিযানে সহযোগিতা করেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স।

প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

.

Views: 6

শেয়ার করুন