এমএ হান্নানকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে ফরিদগঞ্জে পৌর বিএনপির মিছিল সমাবেশ

মোঃ আনিছুর রহমান সুজন : ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি তথা ধানের শীষের প্রার্থী হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক দানবীর এম এ হান্নানকে মনোনয়ন দাবিতে মিছিল সমাবেশ করেছে ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো. মঞ্জিল হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে কয়েক হাজার নারী পুরুষ মিছিলে অংশ নেয়। মিছিলটি ফরিদগঞ্জ বাজার হয়ে কালির বাজার চৌরাস্তা হয়ে বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়।

পরে বাসস্ট্যাণ্ড এসে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম নজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটওয়ারী।

বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও আপামোর জনসাধারণের জন্য এম এ হান্নান এক অবিচ্ছেদ্য নাম। উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে তিনি আছেন। বিএনপির র্দুদিনে তিনি পাশে ছিলেন গত ১৭ বছর। উন্নয়নের অপর নাম তিনি। এম এ হান্নানের বিকল্প এম এ হান্নানই। তাই বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন আমরা কোন বিকল্প চাই না। এম এ হান্নানকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির প্রার্থী হিসেবে আমরা চাই।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

Views: 2

শেয়ার করুন