ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মতলব উত্তর উপজেলা

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে মতলব উত্তর উপজেলা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের প্রথম রাউন্ডের খেলায় কচুয়া উপজেলাকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মতলব উত্তর।

বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হয়। খেলার নির্ধারিত সময়ের ৫ মিনিটে কচুয়া উপজেলা প্রথম গোল করে এগিয়ে যায়। তবে ১৮ মিনিটে পেনাল্টি শুট আউটের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরায় মতলব উত্তর। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলায় মাঠ মাতায় মতলব উত্তর উপজেলা দল এবং শেষ পর্যন্ত তারা আরও একটি গোল করে এগিয়ে যায়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কচুয়া সমতায় ফিরতে না পারায় ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে মতলব উত্তর উপজেলা। খেলা শেষে মাঠে আনন্দে ভাসেন খেলোয়াড় ও সমর্থকরা।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 

Views: 0

শেয়ার করুন