খেলাধুলা তরুণদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : উজ্জ্বল ফরাজী

সফিকুল ইসলাম রানা ও গোলাম নবী খোকন :
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোববার (৫ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উজ্জল ফরাজী আরও বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের নেতৃত্বের গুণাবলি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
সেমিফাইনালে নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারে পৌর কিংস ইলেভেন ৩-২ গোলে একুশে ক্লাব চাঁদপুরকে হারিয়ে ফাইনালে ওঠে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মামুন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তানভীর সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. পলাশ সরকার, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. তমিজ বেপারী, সমাজসেবক মো. সজিব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন হোসেন ও মো. আবুল কালাম।
খেলা পরিচালনা করেন মহিবুল্লাহ, আক্তার ও মন্টি। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Views: 6

























